করােনাকালেও ৩৫ লাখ কোটি টাকার সম্পদ বেড়েছে অ্যামাজন প্রধানের

২৩ মে, ২০২০ ১১:৩২  
প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী ঠেকাতে কার্যত সারাবিশ্ব আজ লকডাউনের কবলে। এতে করে ধস নেমেছে অর্থনীতিতে। দেশে বেড়েছে বেকারত্বের হার। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের ধনকুবেরদের সম্পদ বেড়েছে ৪৩৪ বিলিয়ন ডলার বা ৩৫ লাখ কোটি টাকা। গত মার্চের মাঝ থেকে মে মাসের মধ্যবর্তী সময়ে তাদের এই সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। আমেরিকান ফর ট্যাক্স ফেয়ারনেস এবং দ্য ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ’র ‘অসমতা বিষয়ক কর্মসূচির’ আওতায় করা এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। এমন খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি। ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, অ্যামাজনের মালিক জেফ বেজোস ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকার্বাগ সবচেয়ে বেশি লাভ করেছেন। বেজোসের ৩৪.৬ বিলিয়ন এবং জুকার্বাগের ২৫ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। এর আগে ১৮ মার্চ মধ্যে যুক্তরাষ্ট্রের ৬০০ জনের অধিক ধনকুবেরদের তালিকা প্রকাশ করে ফোর্বস। যখন দেশটির অধিকাংশ রাজ্যই লকডাউনের কবলে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই এই গবেষণাটি করা হয়েছে।